আলমগীর মানিক | ১১:০২ পিএম, ২০২৫-১০-০৮
আলমগীর মানিক
রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আরফান আলীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আরফান নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলার ২০২৪ সনের বার্ষিক সম্মেলনের দপ্তর উপ-কমিটির আহবায়ক ও এরআগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলো বলে জানাগেছে।
কোতয়ালী থানা পুলিশ আরফানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরেই পলাতক ছিলো। অপারেশন ডেভিল হান্টে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে প্রাপ্ত আরো অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
জানাগেছে, পেশায় কাঠ ব্যবসায়ি ও ঠিকাদার আরফান আলী বুধবার সন্ধ্যারাতে শহরের বনরূপাস্থ স’মিল এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে তাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশের একটি দল।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ সদস্যরা।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন আরফানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited